বেনাপোল সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান : পৌনে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান : পৌনে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় এ চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৬৯টি ভারতীয় শাড়ী, ৩টি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, ৪ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ৫৪২টি বিভিন্ন চকলেট এবং ৩১৩টি উন্নতমানের কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লক্ষ ৬৩ হাজার ৩ শত ৫০ টাকা। উদ্ধারকৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিকে মিড ডে মিল চালু হবে

যশোরে আদালত থেকে বাড়ি ফেরার পথে নারীকে কুপিয়ে জখম!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *