সাম্য ও দ্রোহের কবি’র সাহিত্যকর্ম তুলে ধরে ঝিকরগাছায় নজরুল বর্ষ উদযাপন

সাম্য ও দ্রোহের কবি’র সাহিত্যকর্ম তুলে ধরে ঝিকরগাছায় নজরুল বর্ষ উদযাপন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ কাজী নজরুল ইসলামকে সাম্যের, দ্রোহের ও অসাম্প্রদায়িক চেতনার কবি হিসেবে অভিহিত করেন। তিনি জাতীয় কবির কালজয়ী সাহিত্য ও কাব্যগ্রন্থের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক কে এম বদিয়ার রহমান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার এম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওলিয়ার রহমান, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ।

উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ও সম্মিলনী মহিলা কলেজের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, ছাত্র প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিকে মিড ডে মিল চালু হবে

যশোরে আদালত থেকে বাড়ি ফেরার পথে নারীকে কুপিয়ে জখম!

উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের নির্বাচনের দায়িত্ব নিলেন অ্যাডভোকেট সাবু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *