রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে :
৩১ আগষ্ট -২০২৬
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ঐতিহ্যবাহী মুরুটিয়া বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠান প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) সহযোগী সম্পাদক (তৃতীয় গ্রেড) সাহানোয়ার সাইদ শাহীন। আজ ৩১ আগষ্ট ২০২৬ তারিখের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর স্মারক সংখ্যা এ-৬/৬৯৯৮/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.২৫১১০ অনুসারে তিনি সভাপতি মনোনিত হয়েছেন। তিনি স্কুলটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম এছাহক আলী বিশ্বাসের ছোট সন্তান।
বিজ্ঞাপন
সভাপতি নির্বাচিত হওয়ায় কোটচাঁদপুর উপজেলার নানান পর্যায়ের পেশাজীবি, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন। নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোটচাঁদপুর উপজেলা সভাপতি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক ও পৌরসভা বিএনপি সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডল বলেন, নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে নতুন গতি আসবে। তার সফলতা কামনা করছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সাহানোয়ার সাইদ শাহীন মুরুটিয়া বলরামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এসএসসি ও ২০০১ সালে কেএমএইচ ডিগ্রি কলেজ থেকে প্রথম শ্রেনীতে এইচএসসি পাশ করেন। এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেধা তালিকার শীর্ষে থেকে অর্থনীতিতে স্নাতক (২০০৫) ও স্নাতকোত্তর (২০০৬) সম্পন্ন করে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোক্তা অর্থনীতিতে দ্বিতীয় স্নাতকোত্তর (২০১৯) সম্পন্ন করেছেন। দীর্ঘ ১৫ বছরের সাংবাদিকতা পেশায় তিনি দৈনিক দৈনিক বণিক বার্তা (উপ-নগর সম্পাদক), কালের কণ্ঠ (বিশেষ প্রতিনিধি) ও দৈনিক ইত্তেফাক (বার্তা সম্পাদক) দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের নিয়ন্ত্রনাধীন পিআইবিতে যুগ্ন সচিব পদমর্যাদার সহযোগি সম্পাদক পদে যোগদান করেছেন।
তিনি বিভিন্ন সময়ে সাংবাদিকতায় আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এগ্রিকালচারাল জার্নালিস্ট (আইএফএজে) মাষ্টারক্লাস এ্যাওয়ার্ড (কানাডা), ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশিপ এ্যাওয়ার্ড (সংযুক্ত আরব আমিরাত), বাংলাদেশে চীন দূতাবাসের জার্নালিস্ট ফেলো অ্যাওয়ার্ড এবং ইআরএফ বেষ্ট রিপোর্টিং এ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষ পদে নেতৃত্ব ও দায়িত্ব পালন করছেন।
সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন সভাপতি সাহানোয়ার সাইদ শাহীন বলেন, আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করিছি, সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পাওয়া যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় আমানত। এই দায়িত্ব সততা, নিষ্ঠা, জবাবদিহি ও শিক্ষাবান্ধব মানসিকতার সঙ্গে পালন করতে সচেষ্ঠ থাকবো।
তিনি আরো বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়ন শুধু পরিচালনা কমিটির একার পক্ষে সম্ভব নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা এবং পারস্পরিক আস্থা একটি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতির মূল শক্তি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিদ্যালয়টি এলাকার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সচেষ্ট থাকবো।
নবনির্বাচিত সভাপতি দায়িত্বটি সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে তিনি সংশ্লিষ্ট সবার দোয়া, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেছেন।
নতুন সভাপতি নির্বাচিত হওয়াকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এবং শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ছবি সংগৃহীত।


