স্ফুলিঙ্গ রিপোর্ট :
নড়াইল সদর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে যশোর র্যাব-৬ ও র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল।
বিজ্ঞাপন
আজ রবিবার (৩০ আগস্ট ২০২৬) বিকেল ৫:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ও র্যাব-১০-এর যৌথ আভিযানিক দল নড়াইল জেলার সদর থানাধীন কালিয়া রোড ভবানীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ জামাল পত্তনদার (৪৫)। তিনি ফরিদপুর জেলার গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া (ফেনু মোল্ল্যার পাড়া) এলাকার হোসেন পত্তনদারের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধীসহ চাঞ্চল্যকর হত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব ফোর্সেস ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামি জামাল পত্তনদারকে নড়াইল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।ছবি সংগৃহীত।


