শংকরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপসহ মশিউল দম্পতি গ্রেপ্তার

শংকরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপসহ মশিউল দম্পতি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের শংকরপুর এলাকায় এক দুর্ধর্ষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ ফেন্সিডিল জাতীয় সিরাপসহ এক চিহ্নিত মাদক কারবারি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ৩টার দিকে শংকরপুর জামাদ্দার পাড়া এলাকার ‘মায়ের আঁচল’ নামের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ১০৫ বোতল নিষিদ্ধ উইন্স কোরেক্স এবং ৮০ বোতল ইসকাপ সিরাপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ওই এলাকার মশিউল আলম (৫৪) এবং তার স্ত্রী মোছাঃ আকলিমা খাতুন (৪৩)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উলেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মশিউল আলম একজন পেশাদার মাদক কারবারি। সম্প্রতি মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে র‍্যাব-৬ এর হাতে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপসহ গ্রেপ্তার হয়ে সে জেলহাজতে গিয়েছিল। আনুমানিক মাত্র ১৫ দিন আগে জামিনে মুক্ত হয়ে আবারও একই অবৈধ কর্মকাণ্ড শুরু করলে র‍্যাবের নজরদারিতে ধরা পড়ে এবং আজ আবারও স্ত্রীসহ পুনরায় গ্রেপ্তার হয়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্সের অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা ও সাহসিকতাপূর্ণ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অপরাধ দমনে তাঁর চৌকস কৌশল, সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি এবং বিচক্ষণ দিকনির্দেশনায় এলাকাটির দীর্ঘদিনের একটি মাদকের আখড়া মুহূর্তের মধ্যেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দারা মেজর প্রিন্সের এমন দ্রুত ও কঠোর অ্যাকশনের ভূয়সী প্রশংসা করেছেন।

জব্দকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *