‘সন্তানকে সুনাগরিক করতে অভিভাবকদের সচেতন হতে হবে’: এমএম কলেজ অধ্যক্ষ ড. হারুন অর রশিদ

‘সন্তানকে সুনাগরিক করতে অভিভাবকদের সচেতন হতে হবে’: এমএম কলেজ অধ্যক্ষ ড. হারুন অর রশিদ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে ‘তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন’ পরিচালিত তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুভ ও উদ্দীপনাময় পরিবেশে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সকালে শহরতলীর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: হারুন অর রশিদ বলেন, “বর্তমান আধুনিক বিশ্বে যে চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হচ্ছে, তার প্রথমটি অর্থনৈতিক এবং দ্বিতীয়টি ঈমান রক্ষার চ্যালেঞ্জ।” তিনি আধুনিক শিক্ষার পাশাপাশি পারত্রিক সাফল্যের জন্য সমন্বিত দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে অভিভাবকদের সন্তানদের সুন্দর চরিত্র ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের যশোর শাখাসমূহের তত্ত্বাবধায়ক ও খুলনা জোনাল ইনচার্জ হাফেজ মাওলানা অধ্যক্ষ আ. খ. ম মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ।

শাখা তত্ত্বাবধায়ক শাহীন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে এবং শাখা সহকারী মোস্তফা আল মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এমএম রবিউল ইসলাম।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর আবাসিক শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা আজমল হোসাইন, আলিয়া শাখার প্রধান আসাদুজ্জামান, প্রি-হিফয শাখার প্রধান সৈয়দ সাইফুর রহমান, উপশহর শাখা প্রধান মাহমুদুল হাসান, পরিচালনা কমিটির সদস্য আবদুল্লাহ আল ফারুক ও মাওলানা আশরাফ আলীসহ বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষিকা, বিশিষ্ট ওলামায়ে কেরাম, সুশীল সমাজের প্রতিনিধি এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে এডভোকেট রোকনুজ্জামান সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা হামদ-নাত, দেশাত্মবোধক গান, নাটিকা এবং আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল বক্তব্য পেশ করে অতিথিদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *