শার্শার শিকারপুর ক্লিনিকের পিছন থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার

শার্শার শিকারপুর ক্লিনিকের পিছন থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার

শার্শা (যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা জব্দ করেছে শার্শা থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর নাগাদ শার্শা উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের অন্তর্গত শিকারপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শিকারপুর কমিউনিটি ক্লিনিকের পিছন দিকে একটি বিশেষ অভিযান টিম অবস্থান নেয়। এ সময় পুলিশি উপস্থিত টের পেয়ে ঘটনাস্থলে মাদক বহনকারী ব্যক্তিরা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উক্ত পরিত্যক্ত বস্তাটি খুলে তল্লাশি চালিয়ে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে গাঁজার চালানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয় এবং পলাতক আসামিদের শনাক্ত করে লিখিত এজাহার জমা দেয় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, উদ্ধারকৃত মালামাল জব্দ দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ চক্রের সঙ্গে জড়িত পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *