বেনাপোল সীমান্তে সাড়ে ৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে সাড়ে ৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সীমান্তে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি-র এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির যৌথ টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিজিবির সদস্যরা তল্লাশি চালিয়ে ভারতীয় ৭৫টি শাড়ী, ৩টি কম্বল, ২২টি চকলেট, ৩৪ কেজি ফুসকা, ২ কেজি জিরা, ২৪.৫ কেজি কিসমিস এবং ৩৭৯টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হন। আটককৃত এসব চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৫১ হাজার ৪৫০ (আট লক্ষ একান্ন হাজার চারশত পঞ্চাশ) টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালান রোধে ৪৯ বিজিবির এমন কঠোর নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *