‘শিক্ষার আলোয় আলোকিত হবে আগামী প্রজন্ম’: মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ে ইউএনও ফারজানা ইসলাম

‘শিক্ষার আলোয় আলোকিত হবে আগামী প্রজন্ম’: মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ে ইউএনও ফারজানা ইসলাম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নকল্পে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী এবং গাছের চারা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সুসংগঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফারজানা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ শাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মামুনুর রশিদ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, “শিক্ষার আসল উদ্দেশ্য শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকা নয়; বরং নৈতিকতা, সঠিক মূল্যবোধ ও পরিবেশ সচেতনতার সমন্বয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা। মেধা বিকাশের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ সুসংহত করতে খেলাধুলা এবং প্রকৃতি রক্ষার চর্চা অত্যন্ত জরুরি।”

মতবিনিময় সভা শেষে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে ত্বরান্বিত করতে শিক্ষা উপকরণ, শারীরিক বিকাশের জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী এবং পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ। সুন্দর ও উৎসাহব্যাঞ্জক পরিবেশে সম্পন্ন হওয়া এ উদ্যোগকে স্থানীয় অভিভাবক ও শিক্ষক সমাজ সাধুবাদ জানিয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *