৬ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি সাব্বির গ্রেফতার

৬ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি সাব্বির গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে সাভারের আমিনবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক পেশাদার মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের প্রত্যক্ষ নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের পরিচালনায় ২৫ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ১৪:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় এক বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে মো. সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২) নামের এক তরুণকে গ্রেফতার করা হয়। তিনি মো. ফোরকান সিকদারের ছেলে। তল্লাশিকালে তাঁর কাছ থেকে ০৬ (ছয়) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্ধারকৃত আলামত জব্দ করে ধৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিত্ব ছাড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জরুরি অবতরণের পর ঢাকায় রোগীর মৃত্যু

শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী : ধূমপানের অপরাধে সহযোগী অধ্যাপক বরখাস্ত

দ্রুতই বিএসএফের হাত থেকে ফিরছেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত : বিজিবি পরিচালক

চাকরিতে পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

বিমানবন্দর থেকে রেলপথ : কাস্টমস গোয়েন্দাদের হাতে ধরা পড়ল চোরাচালানের অভিনব নেটওয়ার্ক

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সহযোগী ছিনতাইকারী খুন !

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *