৩টি বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসহ ৪জন গ্রেফতার

৩টি বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসহ ৪জন গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

খুলনা নগরীর টুটপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর গুলিবর্ষণের ঘটনার রহস্য উদঘাটন করেছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)। ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেফতারের পাশাপাশি তাদের আস্তানা থেকে ৩টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় প্রাণঘাতী অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১:২০ ঘটিকার সময় অজ্ঞাতপরিচয় অপরাধীরা ভিকটিম মো. মাসুদ শেখকে (৪৫) লক্ষ্য করে গুলি বর্ষণ করে। ঘটনার পর পরই তথ্যপ্রযুক্তি ও মাঠপর্যায়ের গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে খুলনা সদর থানা পুলিশ দ্রুত অনুসন্ধান শুরু করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই দিন বিকেলে দারোগাপাড়া মহিউদ্দিন লেনের ৪৪/৪ নম্বর হোল্ডিংয়ের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশ। সেখানে অনুসন্ধানে জানা যায়, উক্ত ফ্ল্যাটেই গুলির ঘটনাটি সংঘটিত হয়েছিল। অভিযান স্থান থেকে ঘটনার সাথে সরাসরি জড়িত মূল অভিযুক্ত খান কুব্বাত আলীকে (৬০) গ্রেফতার করা হয়। এ ছাড়া ঘটনায় জড়িত থাকার সন্দেহে মোছা. সামছুন নাহার (৫০), কে এম আবির হাসান (২৪) ও রফিকুল ইসলাম টুকুকে (৬১) আইনের আওতায় আনা হয়।

আসামি খান কুব্বাত আলীর হেফাজত থেকে ৩টি বিভিন্ন মডেলের বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ৮টি তাজা গুলি, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি রামদা, ১টি ইলেকট্রিক শক স্টেন গান, ১টি ছোরা এবং ১টি পিতলের রড উদ্ধার করা হয়।

এই অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। নগরীর নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধীদের চিহ্নিত করতে কেএমপির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *