স্ফুলিঙ্গ রিপোর্ট :
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপন উপলক্ষে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
পবিত্র এই দিবসটি উপলক্ষে কারাগারের কেন্দ্রীয় মসজিদে বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ এবং বিশ্বশান্তিতে তাঁর অবদানের কথা স্মরণ করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং কারা বন্দিদের সংশোধন ও হেদায়েতের জন্য আকুল প্রার্থনা করা হয়।
বিজ্ঞাপন
দিবসটি উদযাপনের অংশ হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা সকল কয়েদি ও হাজতিদের মাঝে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
খাবারের গুণগত মান নিশ্চিত করা, সুষম বণ্টন এবং সরাসরি রান্না ও খাবার পরিবেশন প্রক্রিয়া নিবিড়ভাবে তত্ত্বাবধান করেন যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুর রহিম এবং জেলার আবিদ আহমেদ।
রান্নাঘর থেকে শুরু করে বন্দিদের পাতে খাবার পৌঁছানো পর্যন্ত পুরো তদারকি কার্যক্রম পরিচালনাকালে অন্যান্য কারা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কারা প্রশাসনের এমন আন্তরিক ও সুশৃঙ্খল তদারকিতে বন্দি ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সন্তোষ প্রকাশ পায়। ছবি সংগৃহীত।

