যশোরে মাদক সম্রাজ্ঞী প্রিয়া ও তার মা ইয়াবা গাঁজাসহ আটক

যশোরে মাদক সম্রাজ্ঞী প্রিয়া ও তার মা ইয়াবা গাঁজাসহ আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর অভিযানে আলোচিত মাদক কারবারী ও একাধিক মামলার আসামি চাঁচড়া রায়পাড়ার প্রিয়া খাতুন ও তার মা সাহানারা বেগমকে আটক করা হয়েছে । এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের রেল স্টেশন এলাকায়  সদর পুলিশ ফাঁড়ির পুলিশের একটি দল অভিযান চালায়। তাদেরকে আটকের পর তল্লাশি চালিয়ে সাহানারা বেগমের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রিয়া খাতুনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী দীর্ঘদিন ধরে রহিম ও তার স্ত্রী আছিয়ার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন।

পুলিশ আরও জানায়,আটক দুই নারীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা এর আগে একাধিকবার মাদক মামলায় কারাভোগ করেছেন। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *