শেখহাটি ফাটাগোল্লার মোড়ে ৩০পিস ইয়াবাসহ সাজিদ আটক

শেখহাটি ফাটাগোল্লার মোড়ে ৩০পিস ইয়াবাসহ সাজিদ আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর কোতোয়ালি থানা এলাকায় মাদক নির্মূলে পুলিশ বাহিনীর সাহসিকতা ও প্রশংসনীয় তৎপরতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। তালবাড়ীয়া ক্যাম্প পুলিশের অত্যন্ত চৌকস ও সফল এক আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে ঝটিকা হানা দিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজিদ হাসান বাদল (২৫) নামের এক চিহ্নিত ইয়াবা কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ ২৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১:২০ ঘটিকায় তালবাড়ীয়া ক্যাম্পের অভিজ্ঞ উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেনের দক্ষ নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শেখহাটি জামরুলতলা এলাকার ‘ফাটাগোল্লার মোড়’ সংলগ্ন স্থানটি ঘিরে ফেলে। পুলিশের ক্ষিপ্র উপস্থিতি টের পেয়ে আসামি চম্পট দেওয়ার চেষ্টা করলে আভিযানিক দলটি সাহসিকতার সঙ্গে তাকে ধরে ফেলে। পরবর্তীতে আসামির দেহ তল্লাশি চালিয়ে পকেটে লুকিয়ে রাখা ৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত সাজিদ হাসান বাদল যশোর কোতোয়ালি থানার শেখহাটি জামরুলতলা এলাকার মৃত দুলাল হোসেনের ছেলে।

তালবাড়ীয়া ক্যাম্পের পুলিশ কর্মকর্তাদের পেশাদারত্বের প্রশংসায় মুখর হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, দিনের আলোয় এভাবে মাদক কারবারিকে ধরে আইনের আওতায় আনায় শেখহাটি অঞ্চলে অপরাধীদের ভীতি ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।

তালবাড়ীয়া ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. ইলিয়াস হোসেন জানান, সমাজকে বিষাক্ত মাদকের হাত থেকে রক্ষা করতে তাদের এই বিশেষ মাদকবিরোধী অভিযান অবিরত চলবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে বিচারালয়ে সোপর্দ করা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিকে মিড ডে মিল চালু হবে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *