মানবাধিকার রক্ষায় ঐক্যের বিকল্প নেই : কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান

মানবাধিকার রক্ষায় ঐক্যের বিকল্প নেই : কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।।২৫ আগস্ট ২০২৬

মানবাধিকার রক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়; অন্যায়, নির্যাতন, বৈষম্য ও অধিকারবঞ্চনার বিরুদ্ধে নাগরিক সমাজকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেছেন, মানুষের মর্যাদা, স্বাধীনতা, ন্যায়বিচার ও সমঅধিকার নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই’—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এবিএফ) কোটচাঁদপুর উপজেলা শাখা এ সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অধ্যাপক মতিয়ার রহমান বলেন, সমাজে কোনো মানুষ যেন অন্যায়, নির্যাতন বা বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অধিকার লঙ্ঘনের ঘটনা দেখেও নীরব থাকা উচিত নয়। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

সাংবাদিক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান আপেল। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আমির মাস্টার আজিজুর রহমান, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, মানবাধিকার কোনো ব্যক্তি, দল বা সংগঠনের একক বিষয় নয়; এটি প্রতিটি মানুষের মর্যাদা ও নিরাপদ জীবনের সঙ্গে জড়িত। মানবাধিকার প্রতিষ্ঠায় আইনের শাসন, ন্যায়বিচার ও জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় নাগরিক অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং সমাজের অনিয়ম-অসঙ্গতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শুধু অনিয়মের চিত্র তুলে ধরে না, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায়ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় এবিএফের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

কোটচাঁদপুরে নবাগত ইউএনও শামীম হোসাইনকে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *