কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ও গ্রীষ্মকালীন প্রতিযোগিতার প্রস্তুতি শুরু

কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ও গ্রীষ্মকালীন প্রতিযোগিতার প্রস্তুতি শুরু

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :

পটুয়াখালীর কলাপাড়ায় ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’, ‘৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ সুষ্ঠু ও সফলভাবে সম্পাদন করার লক্ষ্যে এক বিশাল প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের পায়রা মিলনায়তনে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম, জেলা ক্রীড়া সংগঠক সাইফুল আরা বায়জিদ, বাংলাদেশ নারী হকি টিমের সাবেক খেলোয়াড় পারভীন আক্তার, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহিম, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী এবং ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক তারেক আমান সুমন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় কলাপাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ এবং ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ মতামত ব্যক্ত করেন।

সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও ক্রীড়া অনুরাগী শিক্ষকগণ আগামীদিনের প্রতিযোগিতাগুলো সুশৃঙ্খলভাবে আয়োজন করা, প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিশ্রুতিশীল খেলোয়াড় তুলে আনা এবং শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

কলাপাড়ায় বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দী ভাসমান লাশ উদ্ধার

জলবায়ু অর্থায়নের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলার প্রতিবাদে মানববন্ধন

লাথির আঘাতে অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত ও নবজাতক হত্যা

কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে বিশেষ অবহিতকরণ সভা

সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেমের ফাঁদ ! যুবকের এক বছরের কারাদণ্ড

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যার চেষ্টা !

কলাপাড়ায় এবার বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে গণ-অসুস্থতা

দুই বছর পর পায়রা টার্মিনালে বিদেশি জাহাজ ‘ফান ঝৌ-৬’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *