অপরাধ দমন ও মামলা নিষ্পত্তিতে পুলিশ সুপারের কড়া বার্তা

অপরাধ দমন ও মামলা নিষ্পত্তিতে পুলিশ সুপারের কড়া বার্তা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলার সার্বিক অপরাধ চিত্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং চাঞ্চল্যকর মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৪ আগস্ট ২০২৬ তারিখ) দুপুর সাড়ে ১২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।

সভায় যশোর জেলার গত মাসের অপরাধ পরিসংখ্যান, জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিভিন্ন অপরাধ নিবারণমূলক পদক্ষেপ, নতুন মামলা রুজু ও পুরোনো মামলা নিষ্পত্তির হার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জেলায় ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের বর্তমান অগ্রগতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন পুলিশ সুপার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, জেলার সকল সার্কেল কর্মকর্তাবৃন্দ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, সিআইডি ও পিবিআই যশোরের প্রতিনিধিগণ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল সদস্যগণ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *