যশোরে মহা-সমারোহে নৌযান শুমারি-২০২৬ শুরু

যশোরে মহা-সমারোহে নৌযান শুমারি-২০২৬ শুরু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

“নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই জাতীয় প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য জেলার ন্যায় যশোরেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘নৌযান শুমারি-২০২৬’। এ উপলক্ষে রোববার সকাল ১০টায় যশোর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

উক্ত উদ্বোধনী র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আবুল হোসেন, যশোর সদর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা নীলা প্রিয়া ময়ূরসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ পরিচালনায় দেশব্যাপী এই নৌযান শুমারি পরিচালিত হচ্ছে।

এই সমন্বিত শুমারির মূল উদ্দেশ্য হলো দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সকল প্রকার ইঞ্জিনচালিত নৌযানের নিখুঁত তথ্য সংগ্রহ করে একটি জাতীয় সমন্বিত ডাটাবেজ বা তথ্যভান্ডার তৈরি করা। পাশাপাশি দেশের নৌপরিবহন খাতের টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করাও এই শুমারির প্রধান লক্ষ্য। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *