মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলাধীন বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকমণ্ডলীর সাথে মাগুরা জেলা পুলিশের বিশেষ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল বুধবার (১৯ আগস্ট ২০২৬) মাগুরা জেলা পুলিশের আয়োজনে এই গুরুত্ববহ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
বিজ্ঞাপন
আয়োজিত সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণ, মাদকের ভয়াবহ ছবল, ক্রমবর্ধমান কিশোর অপরাধসহ নানা সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মান উন্নয়নে পুলিশ ও শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের সঠিক নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষক, অভিভাবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষভাবে জোর দেন।
এ সময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং মাগুরা সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক ও শিক্ষকমণ্ডলী। ছবি সংগৃহীত।


