যশোরে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু আক্রান্ত ৪ জন

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু আক্রান্ত ৪ জন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী জেলাজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭ জন রোগী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হন। তবে স্বস্তির বিষয় হচ্ছে, আলোচিত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তথ্যমতে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত যশোর জেলায় সর্বমোট ৪৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চিকিৎসা সেবা নিয়ে এ পর্যন্ত মোট ৪৩০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া এ বছর জেলায় ডেঙ্গুজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা শূন্য।

বর্তমানে যশোর জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ৩৭ জন ডেঙ্গু রোগীর চিকিৎসাধীন চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সর্বোচ্চ ১০ জন ও অভয়নগর উপজেলায় ১০ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়া কেশবপুর উপজেলায় ৮ জন, শার্শা উপজেলায় ৩ জন, বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলায় ২ জন করে এবং চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় ১ জন করে ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন।

সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা স্বাক্ষরিত এই প্রতিবেদনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *