ঐক্যবদ্ধ বিএনপি গড়ার প্রত্যয় : কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নেতৃবৃন্দের আহ্বান

ঐক্যবদ্ধ বিএনপি গড়ার প্রত্যয় : কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নেতৃবৃন্দের আহ্বান

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও স্মৃতি তর্পণমূলক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় বিএনপি।

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় শহরের হাসপাতাল সড়কস্থ বিএনপি কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আলহাজ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের বহুদলীয় গণতন্ত্র ও রাজপথের সংগ্রামের এক অনন্য নাম। তিনি আমৃত্যু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। তাঁর রেখে যাওয়া আদর্শকে ধারণ করে কালীগঞ্জ বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সব নেতাকর্মীকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম শামসুল আলম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল্টু এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার। এছাড়া দলীয় নেতা আশরাফুজ্জামান লাল, জুমারত আলী, আব্দুল মাজেদ, কামরুল ইসলাম মুন্সি, বাবুল আক্তার, মোজাম্মেল হোসেন ও আফতাব হোসেন বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপন, মোস্তাফিজুর রহমান কাজল, গোলাম মোর্তজা জিকো, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন লস্কর এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসাইনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও কবরের শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন পৌর কৃষকদলের সাবেক সদস্য সচিব কারি ফুরকান আলী। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *