শার্শার রুদ্রপুর সীমান্তে নছিমনসহ বিপুল কারেন্ট জাল উদ্ধার

শার্শার রুদ্রপুর সীমান্তে নছিমনসহ বিপুল কারেন্ট জাল উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও একটি নছিমন গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাতে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক, অবৈধ মালামাল ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির একটি আভিযানিক দল রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩১০ কেজি অবৈধ কারেন্ট জাল এবং পরিবহন কাজে ব্যবহৃত একটি নছিমন আটক করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জব্দকৃত কারেন্ট জাল ও নছিমনের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরও উল্লেখ করেন, দেশের সীমান্ত রক্ষা ও নদীমাতৃক পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ কারেন্ট জালসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান সামনেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে তানযীমুল উম্মাহর প্রশংসনীয় উদ্যোগ

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *