উপশহরকে আধুনিক ও বসবাসযোগ্য করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : জ্বালানি প্রতিমন্ত্রী

উপশহরকে আধুনিক ও বসবাসযোগ্য করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : জ্বালানি প্রতিমন্ত্রী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর অঞ্চলের একমাত্র চারুকলা কলেজের করুণ দৃশ্য দেখলাম। সেটি সত্যিই কষ্টের বিষয়। করুণদৃশ্যের কারণ এ প্রতিষ্ঠানটি গড়ে তোলার পিছনে রয়েছে সাবেক মন্ত্রী, মরহুম তরিকুল ইসলামের পরিবার। এ প্রতিষ্ঠানের জমির জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করা হবে। শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রীর সুনজর পাবো বলে আশা করছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১০৩ তম এস এম সুলতান এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সকালে এসএম সুলতান ফাইন আর্ট কলেজের তিনদিন ব্যাপী বার্ষিক শিল্পকর্ম পরিদর্শনী ও স্থায়ী আর্ট ক্যাম্প স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, এখন যারা গণতন্ত্রের কথা বলছেন, এখন যারা ফ্যাসিবাদ বিরোধী কথা বলছেন, তাদের অনেকের কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছেন। শেখ হাসিনা একদিনে ফ্যাসিস্ট হননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপশহরকে ব্যবসায়িক প্রতিষ্ঠান না করে বসবাসযোগ্য করার জন্য বিএনপি সবসময় চেষ্টা চালিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, উপশহরে আধুনিক পার্ক করার চেষ্টা করা হয়েছে। শিশু পার্কও করা হচ্ছে। মসজিদ করা হয়েছে। মাস্টার প্ল্যান পরিবর্তন করে উপশহরে মহিলা কলেজ করা হয়েছে। বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের ভবন নির্মাণ করা হয়েছে। উপশহরবাসীর প্রতি বিএনপির দায়বদ্ধতা আছে। সেটা থেকে বিএনপি সরে আসেনি। সরে যাবেও না।

যশোর উন্নয়নে বিভিন্ন কর্মসূচির উন্নয়নের তুলে ধরে তিনি আরো বলেন, আমার পিতা মরহুম তরিকুল ইসলাম যশোর উন্নয়নে আন্তরিক ছিলেন বলে আধুনিক যশোর গড়ে তোলা সম্ভব হয়েছে। যে টুকু বাকি আছে সেইটুকু এখন করা হবে। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পূর্ণাঙ্গ করোনারী উদ্বোধনের পর যশোরে শিশু হাসপাতালের পূর্ণাঙ্গ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস. এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম রবিউল আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক খোকন, উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান পাননু, উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, নিউটাউন বাদশাহ ফয়সাল স্কুলের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কলেজের স্থায়ী আর্ট ক্যাম্প ও তিনদিন ব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন এবং ১৪ শিক্ষার্থীর মাঝে শ্রেণি পুরস্কার প্রদান করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *