স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরতলীর মুড়ুলী মোড় এলাকায় মাছ চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে বিল্লাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাত পৌনে ১০টার দিকে মুড়ুলী মোড় এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আহত বিল্লাল হোসেন যশোর জেলার মনিরামপুর উপজেলার জামজামি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরতলীর একটি পুকুর থেকে মাছ চুরি করার সময় স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ জনতা তাকে এলোপাতাড়ি গণপিটুনি দেয়, এতে তাঁর মাথায় রক্তক্ষরণ ও গুরুতর জখম হয়। পরবর্তীতে স্থানীয় এক সচেতন ব্যক্তি তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে বিল্লাল হোসেন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, আঘাত পাওয়ার পরও তাঁর বর্তমান শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

