সাগরকন্যা কুয়াকাটায় সৌন্দর্যবর্ধন  ও পর্যটনবান্ধব পরিবেশ তৈরির মহাপরিকল্পনা

সাগরকন্যা কুয়াকাটায় সৌন্দর্যবর্ধন ও পর্যটনবান্ধব পরিবেশ তৈরির মহাপরিকল্পনা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :

সাগরকন্যা কুয়াকাটায় পর্যটনের অসীম সম্ভাবনাকে আরও বিকশিত করা, পর্যটকসেবার মান বাড়ানো, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্য নিয়ে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বেলা ১১টায় কুয়াকাটা পর্যটন হলিডে কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পটুয়াখালীর জেলা প্রশাসক ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সৈকতের নিরাপত্তা জোরদার, পরিবেশ রক্ষা, সেবা সহজীকরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয় বাড়াতে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে কুয়াকাটাকে আরও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন সড়কে ঐতিহ্যবাহী কৃষ্ণচূড়া ও সোনালু গাছ রোপণ, পর্যটক ও বাসিন্দাদের জন্য একটি ব্যতিক্রমী লাইব্রেরি, স্থানীয় ডিসি লেকের সৌন্দর্যবর্ধন কাজ এবং পচনশীল বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের শেড শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।

সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, মহিপুর থানার ওসি মো. শামীম আহমেদ এবং ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল হোসেন।

এছাড়া হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মাঈনুল ইসলাম মন্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব ফজলুল হক খান, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক প্রকৌশলী নিহার রঞ্জন দাসসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, কুয়াকাটার আসল আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য। তাই সৌন্দর্যকে অক্ষুণ্ন রেখেই এটিকে পরিবেশবান্ধব বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সম্পূর্ণ অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. জহিরুল ইসলাম মিরন।

ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *