স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল এলাকায় বসবাসকারী দিনমজুর এনামুল ইসলামের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে জনকল্যাণমুখী সংগঠন ‘আল মামুন ফাউন্ডেশন’।
বিজ্ঞাপন
খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় এবং আল মামুন ফাউন্ডেশনের নিখুঁত ব্যবস্থাপনায় আজ রোববার (৯ আগস্ট ২০২৬) দুপুরে দিনমজুর এনামুল ইসলামের বসতবাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিনটি হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
উপহার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রবিউল ইসলাম এবং চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সহ-সভাপতি পাপ্পু জামান, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, দপ্তর সম্পাদক রুবেল তরফদার, সদস্য তৌফিকুর রহমান সোহেল, আরশাদ আলী, সাইদুর রহমান, ইয়াসিন আলীসহ সংগঠনটির স্বেচ্ছাসেবীবৃন্দ।
কর্মসূচি শেষে আল মামুন ফাউন্ডেশনের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, এলাকার দরিদ্র, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারগুলোর পাশে সরাসরি দাঁড়ানোর পাশাপাশি তাদের স্থায়ী কর্মসংস্থান ও স্বাবলম্বী করে তোলার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিত বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে দিনমজুর এনামুল ইসলামের পরিবারকে এই উপহার দেওয়া হলো। পরিবারটির নারী সদস্যরা বাসায় বসে সেলাইয়ের কাজ করে উপার্জনের পথ তৈরি করতে পারবেন এবং এর মাধ্যমে তাদের দীর্ঘদিনের আর্থিক অনটন দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।

