শার্শায় ১০০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ আটক

শার্শায় ১০০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের পরিচালিত এক সফল অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল ৯টার দিকে যশোর জেলার শার্শা থানাধীন জিবলীতলা আইসি ক্যাম্প মোড় এলাকায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের ওপর এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আব্দুল কাদের (৫৯)। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বুজতলা পূর্বপাড়া গ্রামের মৃত ইমান আলী মন্ডলের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে শার্শার জিবলীতলা আইসি ক্যাম্প মোড় সংলগ্ন আর কে স্টোরের কাছে মহাসড়কের ওপর ওত পেতে থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল। এ সময় নাভারন থেকে সাতক্ষীরাগামী একটি থ্রি হুইলার মাহিন্দ্রা থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা যাত্রী আব্দুল কাদেরের দেহ তল্লাশি করে তাঁর কাছ থেকে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) জনাব মদন মোহন সাহা বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামি আব্দুল কাদেরের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *