কাজী ফার্মসের ভুয়া পরিচয়ে ৩৪ লাখ টাকার প্রতারণা!

কাজী ফার্মসের ভুয়া পরিচয়ে ৩৪ লাখ টাকার প্রতারণা!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ‘কাজী ফার্মস লিমিটেড’-এর ভুয়া পরিচয় ব্যবহার করে গমের ভূষি সরবরাহের অছিলায় চুয়াডাঙ্গার এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩৪ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জালিয়াতি ও প্রতারণার এই ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা এবং ‘মেসার্স আর এস ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী মানিক কুমার আগরওয়াল এ এজাহার দায়ের করেন।

মামলার বিবরণীতে জানা যায়, একটি অজ্ঞাতনামা প্রতারক চক্র নিজেদের কাজী ফার্মসের উচ্চপদস্থ পরিচালক ও শীর্ষ ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে দাবি করে বিভিন্ন ফোন নম্বর থেকে ভুক্তভোগী ব্যবসায়ীর সাথে যোগাযোগ স্থাপন করে। পরবর্তীতে চক্রটি তাঁর প্রতিষ্ঠান থেকে ধাপে ধাপে কয়েক চালানে বিপুল পরিমাণ গমের ভূষি ক্রয় করে। শুধু মালামালই নয়, পণ্যের প্রকৃত মূল্য পরিশোধের কথা বলে তারা পরিবহন খরচ, নিরাপত্তা জামানত (সিকিউরিটি মানি) ও মূল্যসংযোজন কর (ভ্যাট)-এর দোহাই দিয়ে বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং ও একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৩৪ লাখ ১৯ হাজার ২৫৬ টাকা হাতিয়ে নেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে পাওনা টাকা ও সার্বিক বিষয়ে কথা বলতে ব্যবসায়ী মানিক কুমার আগরওয়াল সরাসরি যশোরে অবস্থিত কাজী ফার্মসের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে যোগাযোগ করলে চক্ষু চড়কগাছ হওয়ার মতো তথ্য উঠে আসে। কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, তাঁদের পক্ষ থেকে গমের ভূষি কেনার এমন কোনো আদেশ প্রদান করা হয়নি এবং যেসব ফোন নম্বর ব্যবহার করে প্রতারকেরা যোগাযোগ করেছিল, সেগুলোও প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার নয়।

কাজী ফার্মসের নাম ভাঙিয়ে পরিকল্পিত প্রতারণার বিষয়টি সুনিশ্চিত হয়ে তিনি কোতোয়ালী মডেল থানায় উপস্থিত হয়ে আইনানুগ আশ্রয় নেন। এ বিষয়ে কোতোয়ালী পুলিশ জানায়, জালিয়াতি চক্রটির অবস্থান চিহ্নিত করা ও হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *