উপশহরে ৭০ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক আটক

উপশহরে ৭০ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ মো. আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল রোববার (২ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে যশোর কোতয়ালী থানাধীন ৫ নম্বর উপশহর ইউনিয়নের নিউ মার্কেট এলাকার জনৈক মো. মুকুল হোসেনের চায়ের দোকানের সামনের ফাঁকা স্থান থেকে তাঁকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত মো. আব্দুর রাজ্জাক যশোর কোতয়ালী থানার ৬ নম্বর কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মৃত সাখাওয়াত হোসেন ও ছবুরন্নেছা বেগমের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) বাবলা দাসের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. আব্দুর রাজ্জাককে তল্লাশি করা হলে তাঁর হেফাজত থেকে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *