শিক্ষার্থীরা পেল চারাগাছ, পুলিশ পেল কাজের নতুন প্রেরণা

শিক্ষার্থীরা পেল চারাগাছ, পুলিশ পেল কাজের নতুন প্রেরণা

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ উৎকর্ষ সাধনের লক্ষ্যে পৃথক দুটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারাগাছ বিতরণ করেন রেঞ্জ ডিআইজি। চারা বিতরণকালে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে প্রেরণা জোগাতে গিয়ে তিনি বলেন, “প্রকৃতি আমাদের প্রতিনিয়ত বাঁচিয়ে রেখেছে, এখন আমাদের দায়িত্ব হলো প্রকৃতিকে বাঁচানো। আর এই প্রকৃতি ও পরিবেশকে বাঁচিয়ে রাখার সবচেয়ে প্রধান ও সহজ উপায় হলো বেশি বেশি গাছ লাগানো।” তিনি প্রতিটা শিক্ষার্থীকে নিজ হাতে একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় অংশ নেন খুলনা রেঞ্জ ডিআইজি। দৈনন্দিন কাজের শত ব্যস্ততা ও মানসিক চাপের মাঝেও বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তার সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত এই কল্যাণ সভা অফিসার্স ও ফোর্সের মাঝে কাজের নতুন উদ্দীপনা জোগায়।

কল্যাণ সভায় তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পেশাগত সুযোগ-সুবিধা ও দৈনন্দিন নানা সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন। কাজের মূল স্পৃহা বহাল রেখে পেশাদারিত্ব, পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের জোর নির্দেশ দেন তিনি। পৃথক এ দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন্ হাছান।

অনুষ্ঠানগুলোতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল) মো. মাহফুজ হোসেন, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) মো. আখতারুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

পৈতৃক জমি দখল ও ঝিকরগাছা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শৈলকুপায় মোল্লা ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *