ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না: চাকুসহ পুলিশের হাতে যুবক আটক

ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না: চাকুসহ পুলিশের হাতে যুবক আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের দড়াটানা এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টা করে পালানোর সময় ভৈরব নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি এক যুবকের। স্থানীয় যুবকদের ধাওয়ায় নদী থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটক যুবক হাসিব (নাম), শহরের বেজপাড়া তালতলা এলাকার ইলিয়াসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিব ও তার এক সহযোগী দড়াটানা মোড়সংলগ্ন ভৈরব পার্কের পাশে নোয়াখালীর এক মাঠা বিক্রেতার গলায় চাকু ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দুই যুবককে ধাওয়া করেন। একপর্যায়ে পালানোর চেষ্টা করতে গিয়ে হাসিব ভৈরব নদীতে ঝাঁপ দেয়। পরে স্থানীয় যুবকদের সহায়তায় তাকে নদী থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী তানভীর ইসলাম জানান, পালানোর জন্য হাসিব চাকুসহ নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় প্রকৃত সহযোগীকে ধরতে গিয়ে ভুলবশত অন্য একজনকে আটক করায় কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই আবু বক্কার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে ধারালো চাকুসহ হেফাজতে নেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, আটক হাসিব থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *