সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে যুবদল কর্মী নিহত : যুবদলের সদস্য সচিবসহ গুলিবিদ্ধ ২

সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে যুবদল কর্মী নিহত : যুবদলের সদস্য সচিবসহ গুলিবিদ্ধ ২

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর ১৩ নম্বর এলাকায় গভীর রাতে এক রক্তক্ষয়ী গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ আলী (৪৫) নামের বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও অন্তত ২ জন গুরুতর গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুর রহমানের নেতৃত্বে তারা ৭ থেকে ৮ জন সদস্য এলাকার একটি নির্দিষ্ট স্থানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ ৩ জন অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গুলিবর্ষণের ফলে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে দুটি গুলি লাগে এবং বিএনপি কর্মী ইউসুফ আলীর বুকে গুলি বিদ্ধ হয়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সদস্যসচিব হাফিজুর রহমান ও অজ্ঞাত পরিচয় অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে এক অস্ত্রধারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোলাগুলির খবর পেয়ে দ্রুত পুলিশ সেখানে যায়। মোট তিনজন গুলিবিদ্ধ হয়েছিলেন, যার মধ্যে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তার করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দ্রুতই বিএসএফের হাত থেকে ফিরছেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত : বিজিবি পরিচালক

চাকরিতে পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

বিমানবন্দর থেকে রেলপথ : কাস্টমস গোয়েন্দাদের হাতে ধরা পড়ল চোরাচালানের অভিনব নেটওয়ার্ক

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সহযোগী ছিনতাইকারী খুন !

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *