যশোরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

যশোরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জমি দখল, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ তুলেছেন যশোর জেলা ফুটবল দলের অধিনায়ক মো. আতিক হাসান। বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের বাদে নাভারন গ্রামের বাসিন্দা মো. শওকত আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক মালিকানাধীন জমি দখলের চেষ্টা করছেন।
লিখিত বক্তব্যে আতিক হাসান বলেন, ১১০ নম্বর বাদে নাভারন মৌজার আরএস খতিয়ান নং-৩৯, দাগ নং-৬৩৯-এর মোট ৫১ শতক জমির মধ্যে মাতুল সূত্রে প্রাপ্ত ২৬ শতক জমিতে তাদের বসতবাড়ি ও রাইস মিল রয়েছে। তারা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন এবং ২০২৬ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন।
তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে ঝিকরগাছা সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা (নং-৩৩/২০২৬) এবং একই জমিকে কেন্দ্র করে ১৪৪ ধারার মামলা চলমান রয়েছে। আদালত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি সরকারি আমিনের মাধ্যমে জমি পরিমাপেরও নির্দেশ দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আতিক হাসান অভিযোগ করেন, গত ৩ জুলাই সকালে অভিযুক্তরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক প্রায় সাত ফুট জমি দখল করে সেখানে প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়। বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, জমি নিয়ে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই তিনি কোনো সংঘাতে না গিয়ে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের বৈধ জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলের সুযোগ নিশ্চিত করার দাবি জানান। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *