ঝুমঝুমপুরে মোটর সাইকেলের ধাক্কায় নির্মল মন্ডল নিহত!

ঝুমঝুমপুরে মোটর সাইকেলের ধাক্কায় নির্মল মন্ডল নিহত!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর নড়াইল সড়কের ঝুমঝুমপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে মোটরসাইকেলের ধাক্কায় নির্মল মন্ডল (৫০) নামে এক পথচারীর নিহত ও মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মল মন্ডল যশোর সদর উপজেলার ফরিদপুর (ক্যান্টনমেন্ট) এলাকার ভজন সরকারের ছেলে। তিনি তার জামাই বিষ্ণু কুমার পরামানিকের বাড়িতে থাকতেন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে নির্মল মন্ডল অসাবধানতাবশত ওই সড়কে রাস্তা পার হওয়ার সময় মাগুরা সদর উপজেলার মহিষডাঙ্গা এলাকার ফয়জুল্লাহর (২৬) চালিত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পথচারী ও মোটরসাইকেল চালক দুজনই গুরুতর আহত হন।
পরে যশোর ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১০ মিনিটে নির্মল মন্ডল মারা যান। নিহতের মরদেহ যশোর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহত মোটরসাইকেল চালক ফয়জুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে তানযীমুল উম্মাহর প্রশংসনীয় উদ্যোগ

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *