চাঁদা না পেয়ে পূজা উদযাপন পরিষদ নেতাকে কুপিয়ে জখম!

চাঁদা না পেয়ে পূজা উদযাপন পরিষদ নেতাকে কুপিয়ে জখম!

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় বিপুল কুমার মন্ডল (৬০) নামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তি গুরুতর জখম হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি পূজা উদযাপন পরিষদ ৫নং সিমলা রোকনপুর ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিল্লা গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভ’ক্তভোগী অভিযুক্ত সেলিম হোসেন ও মুক্তার হোসেন নামে দুই সন্ত্রাসীর নাম উল্লেখ করে থানাতে একটি এজাহার দায়ের করেছেন।

থানায় লিখিত এজাহার ও ভ’ক্তভোগী উপজেলার তিল্লা গ্রামের বিপুল কুমার জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের সেলিম হোসেন ও মুক্তার হোসেন নামে দুই সন্ত্রাসী তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। ওই টাকা না দেওয়াতে সন্ত্রাসীরা তাকে প্রায়ই নানাভাবে প্রান নাশের হুমকিও দিচ্ছিল। বিপুল কুমার বলেন, ঘটনার দিন সোমবার সকালে তিনি বাড়ী থেকে কিছু দুরে প্রদিপ সরকারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময়ে ওই দুই সন্ত্রাসী দা ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাত্ব জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে দুপুরে ভ’ক্তভোগী কালীগঞ্জ থানাতে একটি এজাহার দায়ের করেন।

কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত খা ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, অন্যায় ভাবে নিরিহ বিপুল কুমারকে মারপিট জখম করা হয়েছে। তিনি সন্ত্রাসীদের আটকের দাবী জানান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ জেল্লাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে পুলিশি অভিযান চালানো হবে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *