৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবসে ঝিকরগাছায় আবেগঘন পরিবেশ

৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবসে ঝিকরগাছায় আবেগঘন পরিবেশ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে যশোর জেলার ঝিকরগাছায় জুলাই আন্দোলনে আত্মদানকারী শহীদ পরিবার এবং অদম্য জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানাতে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সংবর্ধনা প্রদান করেন জাতীয় সংসদ সদস্য (৩১৪ সংরক্ষিত মহিলা আসন) ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোছাঃ সাবিরা সুলতানা (সাবিরা নাজমুল)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাবিরা সুলতানা বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে যারা দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন এবং রক্তাক্ত হয়ে লড়াই করেছেন, তারা জাতীয় বীর। তাঁদের এই অসামান্য আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই অর্জিত হয়েছে এক নতুন বাংলাদেশ। শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানো সরকার এবং সমাজের সবার নৈতিক দায়িত্ব।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য এবং চিকিৎসাধীন ও সুস্থ হওয়া বীর জুলাই যোদ্ধাদের হাতে শুভেচ্ছা উপহার ও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *