স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলার নাভারণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিকের ওপর সংঘটিত ন্যক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
২৪ আগস্ট ২০২৬ সোমবার আয়োজিত এই বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত বক্তারা হামলা চালানোর ঘটনায় সরাসরি জড়িত প্রভাষক মামুনুর রশিদ, মেহেদী হাসান জনি, কামাল হোসেন ও শফিউদ্দিনকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
বিজ্ঞাপন
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে স্বাধীন সাংবাদিকতার ওপর এই ধরনের বর্বরোচিত হামলা সরাসরি গণতন্ত্র ও বাকস্বাধীনতার ওপর আঘাত। এ জাতীয় অপরাধীদের ছাড় দেওয়া হলে অপরাধপ্রবণতা আরও বৃদ্ধি পাবে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে সাংবাদিকদের পূর্ণাঙ্গ সামাজিক ও আইনি নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।
মানববন্ধন কর্মসূচিতে শার্শা ও যশোর অঞ্চলের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সর্বস্তরের সাধারণ নাগরিকরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন। ছবি সংগৃহীত।


