সাংবাদিক রিমুকে পিটিয়ে আহত

সাংবাদিক রিমুকে পিটিয়ে আহত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের শার্শায় সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে ‘দৈনিক যশোর বার্তা’র শার্শা উপজেলা প্রতিনিধি আতিকুজ্জামান রিমুর ওপর এক সন্ত্রাসী ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। সংবাদ প্রকাশের জেরে স্থানীয় এক চিহ্নিত মাদক কারবারি এই হামলা চালিয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চটকাপোতা গ্রামের আরিকুল ইসলাম নামের এক কথিত মাদক কারবারি সাংবাদিক আতিকুজ্জামান রিমুর পথ গতিরোধ করে তাঁর ওপর আচমকা হামলা চালায়। হামলাকারী আরিকুল সাংবাদিক রিমুকে উদ্দেশ্য করে উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ও সহকর্মীরা ছুটে এসে তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিকার চেয়ে আজ শুক্রবার (২৬ জুন) ভুক্তভোগী সাংবাদিক আতিকুজ্জামান রিমু বাদী হয়ে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। আহত সাংবাদিক রিমু জানান, অভিযুক্ত আরিকুল ইসলামের বিরুদ্ধে মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তার এসব অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে সে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে কর্মস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর এমন কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন শার্শা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তিনি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ দোষী মাদক কারবারিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) তালিকাভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। ঘটনাটি দ্রুত তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *