শার্শায় গোয়ালঘরে প্লাস্টিকের ব্যাগে মিলল ককটেলসদৃশ ৩টি বস্তু

শার্শায় গোয়ালঘরে প্লাস্টিকের ব্যাগে মিলল ককটেলসদৃশ ৩টি বস্তু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলায় একটি বসতবাড়ির গোয়ালঘর থেকে লাল কসটেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ তিনটি বিস্ফোরক বস্তু উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা ইউনুস আলীর বাড়ির সংলগ্ন আধাপাকা গোয়ালঘর থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজন প্রতিদিনের মতো গোয়ালঘরে গরু রেখে ঘুমাতে যান। আজ সকালে গোয়ালঘর থেকে গরু বের করার সময় একটি সাদা রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগ তাদের নজরে আসে। সন্দেহ হলে ব্যাগের ভেতরে লাল কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান স্বজনেরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের জানালে তারা গোড়পাড়া পুলিশ ক্যাম্পে খবর দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে রাখা ককটেলসদৃশ ৩টি বস্তু জব্দ করেন।

এ বিষয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ককটেলসদৃশ বস্তুগুলো জব্দ করে সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে গোয়ালঘরে এ ধরনের বস্তু রেখে গেছে তা খতিয়ে দেখতে অনুসন্ধান চালানো হচ্ছে। এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *