শার্শায় কুখ্যাত ‘শুটার হাসান’ ১০ পিস ইয়াবাসহ  পুুলিশের জালে

শার্শায় কুখ্যাত ‘শুটার হাসান’ ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শায় থানা পুলিশের এক বিশেষ নৈশ অভিযানে ১০ পিস ইয়াবাসহ হাসান ওরফে ‘শুটার হাসান’ (২৯) নামের এক চিহ্নিত মাদক কারবারি ও অপরাধীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত বুধবার রাতে শার্শা উপজেলার বহিলাপোতা এলাকার আবুল কালাম লতিফের মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হাসান বহিলাপোতা দক্ষিণপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় হাসান ওরফে ‘শুটার হাসান’ ও ‘চুয়া’ নামে পরিচিত এই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি টহল দল বহিলাপোতা এলাকায় অভিযান চালায়। এ সময় কালামের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অবৈধ ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও দুটি মাদক মামলা এবং একটি চুরির মামলা বিচারাধীন রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানোর কাজ চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *