রূপদিয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির আর নেই

রূপদিয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির আর নেই

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক লোকসমাজের রূপদিয়া প্রতিনিধি ও রূপদিয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে যশোর ও রূপদিয়ার সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার বাদ মাগরিব যশোর সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর জন্মস্থান যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উক্ত জানাজায় দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, প্রেসক্লাব সদস্যবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *