শহিদ জয় :
যশোর জেলা পুলিশের নিয়মিত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই সভা সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ সক্রিয়ভাবে অংশ নেন। সভায় পূর্ববর্তী মাসের কল্যাণ সভার নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন, দাপ্তরিক সুবিধা-অসুবিধা ও সার্বিক কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করা হয়।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে সভা থেকে পুরস্কৃত ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া জেলা পুলিশে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন শেষে চাকরি জীবন শেষ করা চারজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিক অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, জেলার বিভিন্ন সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান, অভয়নগর থানার ওসি নুরুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ সহ বিভিন্ন থানার কর্মকর্তা ও ট্রাফিক বিভাগের টিআই মাহফুজুর রহমানসহ সকল ইউনিটের ইনচার্জগণ। ছবি সংগৃহীত।

