যশোরে ৬ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

যশোরে ৬ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের এক সফল মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোছাঃ আম্বিয়া খাতুন (৫৪) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ৮টার দিকে যশোর জেলার শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আম্বিয়া খাতুন ওই এলাকার মোঃ আকবর আলীর স্ত্রী এবং মৃত কেসমত আলীর মেয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে জেলা কার্যালয়ের একটি অভিযানকারী দল দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় আম্বিয়া খাতুনের সেমিপাকা বসতবাড়িতে অভিযান চালায়। পরে তাঁর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকাজের পরপরই আম্বিয়া খাতুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) জনাব রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *