যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ : হাতেনাতে বিল্লাল আটক

যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ : হাতেনাতে বিল্লাল আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলায় স্বামী প্রবাসে থাকার সুযোগে এক গৃহবধূকে নিজ বসতবাড়িতে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় লোকজন। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা তাঁকে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে ওই গৃহবধূর বাড়িতে অনাধিকার প্রবেশ করেন বিল্লাল। ঘরে গৃহবধূকে একা পেয়ে তিনি শ্লীলতাহানি ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত বিল্লালকে অবরুদ্ধ করে আটক করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা জানান, ভুক্তভোগী নারীর লিখিত মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। প্রতীকী-ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *