যশোরে প্রতিপক্ষের লাঠি ও কাঁচির আঘাতে কৃষক রক্তাক্ত

যশোরে প্রতিপক্ষের লাঠি ও কাঁচির আঘাতে কৃষক রক্তাক্ত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামে ধানের বীজতলায় গরু প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে শফিকুল ইসলাম (৪২) নামে এক কৃষক আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সরুইডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে।
আহত শফিকুল ইসলাম কাশিমপুর গ্রামের নওয়াব আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কৃষক জানান, প্রতিবেশী আমিনুল্লাহর ছেলে শিমুলের ৩-৪টি গরু তার ধানের বীজ রোপণ করা জমিতে ঢুকে পড়ে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শিমুল বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন এবং ধারালো কাঁচি দিয়ে বাম হাতে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *