যশোরে জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

যশোরে জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে সাম্প্রতিক ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধ এবং সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মানববন্ধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে শহরের প্রেসক্লাব যশোরের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি বেলাল হুসাইনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে দলটির দুই শতাধিক নেতাকর্মী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বাসাবাড়ি ও চারপাশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পাত্রে জমানো পানি দ্রুত অপসারণ করা এবং ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন। তারা জোর দিয়ে বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবল সরকারি পদক্ষেপ বা সিটি প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। তাই একটি বাসযোগ্য ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান নেতারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি শেষে প্রেসক্লাব যশোরের সামন থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রস্থল দড়াটানা মোড়ে গিয়ে সমাপ্ত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা সংবলিত ব্যানার এবং ফেস্টুন প্রদর্শন করেন।

উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর ই আল মামুনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *