মাহেন্দ্র থেকে ছিটকে পড়ে যশোর বড়বাজারের সুব্রতের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মাহেন্দ্র থেকে ছিটকে পড়ে যশোর বড়বাজারের সুব্রতের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে চলন্ত মাহেন্দ্র থেকে ছিটকে পড়ে সুব্রত কুমার ধর (৩৮) নামের এক যাত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

তিনি যশোর শহরের কাপুড়িয়াপট্টি বড়বাজার এলাকার মৃত স্বপন কুমার ধরের ছেলে।

স্বজনদের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে মুড়লী-রাজাহাট সড়কের মাঝামাঝি স্থান অতিক্রম করার সময় মাহেন্দ্র গাড়ির ভেতর থেকে অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে যান সুব্রত। এতে তিনি রাস্তার ওপর আছড়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং মারাত্মক রক্তাক্ত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার পরপরই স্থানীয় পথচারীরা তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে রাতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কাপুড়িয়াপট্টি বড়বাজার এলাকার ব্যবসায়ী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *