মাগুরায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জাহিদ হাসানের ভাবগাম্ভীর্যপূর্ণ বিদায় সংবর্ধনা

মাগুরায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জাহিদ হাসানের ভাবগাম্ভীর্যপূর্ণ বিদায় সংবর্ধনা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব জাহিদ হাসানের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংক্ষিপ্ত ও আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল রোববার (২ আগস্ট ২০২৬) মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধনা ও শুভকামনা জানান মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মাগুরায় কর্মরত অবস্থায় বিদায়ী কর্মকর্তা জাহিদ হাসানের চমৎকার পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি তাঁর আগামী দিনের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীন উন্নতি ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) জনাব নিশাত আল নাহিয়ানসহ মাগুরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *