মনিরামপুরে হাতেনাতে মাদকসেবী গ্রেপ্তার : ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৩০ দিনের জেল

মনিরামপুরে হাতেনাতে মাদকসেবী গ্রেপ্তার : ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৩০ দিনের জেল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের মনিরামপুরে মাদক সেবনের দায়ে মো. আল আমিন (২৫) নামের এক যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে মনিরামপুর উপজেলার ভরতপুর এলাকায় মাদক সেবনরত অবস্থায় থানা-পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। দণ্ডপ্রাপ্ত আল আমিন ভরতপুর গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভরতপুর এলাকায় আভিযানিক কার্যক্রম পরিচালনা করে মনিরামপুর থানা-পুলিশ। এ সময় প্রকাশ্যে মাদক সেবনকালে আল আমিনকে আটক করা হয়। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ স্বীকার ও সত্যতা প্রমাণিত হওয়ায় আল আমিনকে দোষী সাব্যস্ত করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনিরামপুর থানা-পুলিশ জানায়, ভ্রাম্যমাণ আদালতের সাজার রায়ের পর প্রয়োজনীয় আইনি কাগজপত্র প্রস্তুত করে সাজাপ্রাপ্ত আসামি আল আমিনকে কঠোর পুলিশ পাহারায় যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *