ভোরে মেইন বাসস্ট্যান্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ভোরে মেইন বাসস্ট্যান্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

মোঃ মাসুদ রানা (কালীগঞ্জ) ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ভোরে এক আকস্মিক ঝটিকা মিছিল সম্পন্ন করেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরের দিকে শহরের ব্যস্ততম মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোরবেলা হঠাৎ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একত্রিত হন। সেখান থেকে তারা একটি ঝটিকা মিছিল বের করে শহরের মূল সড়ক ধরে বৈশাখী তেল পাম্পের সামনে গিয়ে সমাপ্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত মিছিলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার সীমান্ত, সহ-সম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বির এবং দপ্তর সম্পাদক শেখ সাদিসহ প্রায় ১৫-২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে সূত্রে জানা গেছে। মিছিল থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নানা ধরনের স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছেন এবং এটি পুরোনো কোনো ভিডিও কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিওটি শুক্রবার ভোরে সংঘটিত ঘটনার বলে অবগত করা হলে ওসি স্পষ্ট জানিয়ে দেন, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হঠাৎ ভোরের এই ঝটিকা মিছিলে পুরো কালীগঞ্জ জুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র জানায়, ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি এর সাথে যুক্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

কোটচাঁদপুরে নবাগত ইউএনও শামীম হোসাইনকে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *